সুরা ফাতিহা বাংলা অনুবাদ তেলাওয়াত



       সূরা আল ফাতিহা

মক্কায় অবতীর্ণ
সূরা নংঃ- ০০১,  আয়াত সংখ্যাঃ- ৭
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
الْحَمْدُ للّهِ رَبِّ الْعَالَمِينَ
01
আলহামদু লিল্লাহি রাব্বিল আ’লামীন
যাবতীয় প্রশংসা আল্লাহ তা' আলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।
الرَّحْمـنِ الرَّحِيمِ
02
আর রাহমানির রাহীম
যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু।
مَـالِكِ يَوْمِ الدِّينِ
03
মালিকি ইয়াওমিদ্দীন
যিনি বিচার দিনের মালিক।
إِيَّاكَ نَعْبُدُ وإِيَّاكَ نَسْتَعِينُ
04
ইয়্যাকা না’বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন
আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।
اهدِنَــــا الصِّرَاطَ المُستَقِيمَ
05
ইহ্দিনাস্ সিরাতাল মোস্তাকীম
আমাদেরকে সরল পথ দেখাও,
صِرَاطَ الَّذِينَ أَنعَمتَ عَلَيهِمْ غَيرِ المَغضُوبِ عَلَيهِمْ وَلاَ الضَّالِّينَ
06
সিরাতাল্লাজীনা আন আমতা আলাইহিম গাইরিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ্দোয়াল্লিন আমীন
সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।
সুরা ফাতিহা বাংলা অনুবাদ তেলাওয়াত সুরা ফাতিহা বাংলা অনুবাদ তেলাওয়াত Reviewed by Islamic World on September 08, 2019 Rating: 5

No comments